সন্দ্বীপে জমজমাট আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হল একে ফাউন্ডেশন কতৃক ২০২৬ এর মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উক্ত মেধা অন্বেষণ প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে সন্দ্বীপে ২৬ টি হাইস্কুল ও ১১ টি আলিয়া মাদ্রাসার প্রায় ২২শ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রথম পর্যায়ের পরিক্ষায় চুরান্ত ফলাফল করে হাইস্কুল থেকে ১৫০ জন এবং আলিয়া মাদ্রায় থেকে ৫০ জন, হাইস্কুলের ১৫০ জন শিক্ষার্থীদের থেকে প্রথম ১০ জন ও আলিয়া মাদ্রাসা থেকে ৫ জন কে নগদ অর্থ ও সাটিফিকেট ক্রেস্ট প্রদান করা হয় এবং বাকি শিক্ষার্থীদের সান্তনা পুরস্কার হিসেবে সাটিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয় স্কুল পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন নাইমুল ইসলাম দশম শ্রেনী সন্দ্বীপ আনন্দ পাঠশালা, আলিয়া মাদ্রাসায় প্রথম স্থান অর্জন করেন মোঃ মিনহাজুল ফাহিম ৮ম শ্রেনী ডাঃ আহম্মেদ সালেহা দাখিল মাদ্রাসা।
একে ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন বলেন একে ফাউন্ডেশন সন্দ্বীপের প্রতান্ত অঞ্চলের মেধাবীদের মূল্যয়ন করতে চায় এই মেধা অন্বেষণ প্রতিযোগিতা প্রতিবছর অনুষ্ঠিত হবে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা এই মেধা অন্বেষণে এর মাধ্যামে তাদের মেধার বিকাশ ঘটাবে আরিফ মুরাদ সঞ্চালনায় উক্ত মেধা অন্বেষণ প্রতিযোগিতায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব আমজাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি এ বি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস, এম, আবুল হাশেম, ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মাহমুদুল হক, সন্দীপ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন হাওলাদার বক্তরা বলেন শুধু বইয়ের শিক্ষা অর্জন করলে হবে না প্রকৃত শিক্ষা অর্জন করতে হবে।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ, কক্সবাজার ইন্টারনাল ইউনিভার্সিটি র প্রফেসর ড. বেলাল নুর আজিজী আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম ফিরোজ, আমির জামাতে ইসলামী সন্দীপ, জামসেদ উদ্দিন সভাপতি সন্দীপ শিক্ষক সমিতি, এ্যাড, আবু তাহের আহবায়ক সন্দীপ উপজেলা বিএনপি,ইসমাইল হোসেন সভাপতি সন্দীপ ইসলামী আন্দোলন সন্দীপ, রেজাউল করিম একে ফাউন্ডেশন।
উক্ত মেধা অন্বেষণ প্রতিযোগিতায় সন্দ্বীপে গণমাধ্যম কর্মি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।