গোপালগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-01T19:48:35+06:00
2026-08-01T19:48:35+06:00
রবিবার, ২ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ২ আগস্ট ২০২৬
দেশজুড়ে
গোপালগঞ্জের মধুমতি নদী থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৭:৪৮ পিএম 
ফাইল ছবি
জেলার মধুমতি নদী থেকে আজ দুপুরে থানা পুলিশ নিখোঁজ নাফিস আশরাফ (২২) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে। নিহত নাফিস আশরাফ গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর ইসলামপাড়া এলাকার আশরাফুল ইসলাম শরীফের ছেলে। 

তিনি ঢাকার গ্রীন ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে পরিবারের কাউকে কিছু না জানিয়ে নাফিস নিজ বাসা থেকে বেরিয়ে যান। এসময় তিনি  নিজের মোবাইল ফোন বাসায় রেখে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পুলিশ ও স্থানীয় সূত্রে  জানা গেছে, গতকাল শুক্রবার দুপুর প্রায় ২টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা চৌধুরীপাড়া এলাকায় মধুমতি নদীতে একটি মরদেহ ভাসতে দেখা যায়। পরে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৬টার দিকে মৃতদেহটি উদ্ধার করে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আমিনুল ইসলাম জানান, উদ্ধার করা মৃতদেহটি পরিবারের সদস্যরা নাফিস আশরাফের বলে শনাক্ত করেছে। ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জ/বা





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]