লোহাগাড়ায় প্রাইভেটকার থেকে ১৬ হাজার ইয়াবা জব্দ, আটক ৪

চট্টগ্রাম প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-02T09:39:55+06:00
2026-08-02T09:39:55+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
লোহাগাড়ায় প্রাইভেটকার থেকে ১৬ হাজার ইয়াবা জব্দ, আটক ৪
চট্টগ্রাম প্রতিনিধি
⏲ ৯:৩৯ এএম | ২ আগস্ট, ২০২৬ | রোববার
লোহাগাড়ায় প্রাইভেটকার থেকে ১৬ হাজার ইয়াবা জব্দ, আটক ৪
চট্টগ্রামের লোহাগাড়ায় একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহর নেতৃত্বে এসআই গৌবিন্দ চন্দ্র দাস ও সঙ্গীয় সদস্যরা ঢাকা মেট্রো-গ-৩১-৪৮৬৩ নম্বরের একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন। এ সময় গাড়িতে থাকা পলাশ মাহমুদ (৩৬), মো. সজীব মিয়া (২৮), সাদিয়া আক্তার (২৪) ও নুসরাত জাহান ইভা (১৯)-কে আটক করা হয়।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, জব্দ করা ইয়াবার ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত