পূর্বধলায় রাস্তা পার হওয়ার সময় অটো রিক্সার ধাক্কায় শিশুর মৃত্যু

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-01T19:29:10+06:00
2026-08-01T19:29:10+06:00
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
পূর্বধলায় রাস্তা পার হওয়ার সময় অটো রিক্সার ধাক্কায় শিশুর মৃত্যু
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৭:২৯ পিএম 
পূর্বধলায় রাস্তা পার হওয়ার সময় অটো রিক্সার ধাক্কায় শিশুর মৃত্যু
নেত্রকোনার পূর্বধলায় রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় মারিয়া আক্তার  (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলা সদরের থানা রোডের নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মারিয়া আক্তার প্রিতী উপজেলা সদরের পুকুরিয়াকান্দা গ্রামের আবুল কালামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মারিয়া তার বাবার সঙ্গে নয়াপাড়া এলাকার একটি দোকানে আসে। এ সময় তার বাবা রাস্তার দক্ষিণ পাশে শিশুটিকে রেখে উত্তর পাশের একটি দোকানে যান। একপর্যায়ে মারিয়া হঠাৎ রাস্তা পার হওয়ার উদ্দেশ্যে দৌড় দিলে একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দ্রুত তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]