এনসিপি ‘ভণ্ডবস্ত’র রাজনীতি করছে, অভিযোগ রাশেদ খান

নিউজ ডেস্ক

রাজনীতি

2026-07-30T17:17:49+06:00
2026-07-30T18:40:12+06:00
রোববার ● ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
Advertisement
রাজনীতি
এনসিপি ‘ভণ্ডবস্ত’র রাজনীতি করছে, অভিযোগ রাশেদ খান
নিউজ ডেস্ক
⏲ ৫:১৭ পিএম | ৩০ জুলাই, ২০২৬ | বৃহস্পতিবার
এনসিপি ‘ভণ্ডবস্ত’র রাজনীতি করছে, অভিযোগ রাশেদ খান
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বললেও বাস্তবে ‘ভণ্ডবস্ত’র রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের মিলনায়তন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান অভিযোগ করেন, এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে। তিনি বলেন, সিলেটের ঘটনাটি ঘটেছে জনপ্রিয় এক সংসদ সদস্যকে নিয়ে এনসিপির নেতৃবৃন্দের ‘বাজে মন্তব্যের’ পরিপ্রেক্ষিতে।

তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দলের গণঅভ্যুত্থানে ভূমিকা থাকলেও তা সব ধরনের কর্মকাণ্ডের দায় থেকে মুক্তি দেয় না। এনসিপির নেতৃবৃন্দকে সুস্থ ধারার রাজনীতি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় এর জবাব দেওয়া হবে।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত