ইউপি নির্বাচন : কেন্দ্রপ্রতি ২২ জনের ফোর্স রাখতে চায় ইসি

জবাবদিহি ডেস্ক

জাতীয়

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তায় বিভিন্ন বাহিনীর ২২ জন সদস্য মোতায়েনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে আগামীকাল সোমবার (১২ অক্টোবর) অনুষ্ঠেয় কমিশন বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। আজ রোববার (১১ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন ইসি কর্মকর্তারা।

2026-10-11T22:32:55+06:00
2026-10-11T22:32:55+06:00
রোববার ● ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
ইউপি নির্বাচন : কেন্দ্রপ্রতি ২২ জনের ফোর্স রাখতে চায় ইসি
জবাবদিহি ডেস্ক
⏲ ১০:৩২ পিএম | ১১ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তায় বিভিন্ন বাহিনীর ২২ জন সদস্য মোতায়েনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে আগামীকাল সোমবার (১২ অক্টোবর) অনুষ্ঠেয় কমিশন বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। আজ রোববার (১১ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন ইসি কর্মকর্তারা।

বৈঠকের প্রস্তাবে বলা হয়েছে, প্রতিটি ভোটকেন্দ্রে অস্ত্রসহ একজন উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে অস্ত্রসহ চারজন পুলিশ কনস্টেবল, অস্ত্রসহ দুজন আনসার সদস্য এবং লাঠিসহ ১৫ জন আনসার বা গ্রাম পুলিশ সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে। ১৫ জনের মধ্যে আটজন পুরুষ ও সাতজন নারী সদস্য রাখার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে।

পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে প্রতিটি ইউনিয়নে একটি মোবাইল ফোর্স এবং প্রতি তিনটি ইউনিয়নের জন্য একটি স্ট্রাইকিং ফোর্স রাখার প্রস্তাব রয়েছে।

র‍্যাবের পরিবর্তে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) মোতায়েনের পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি উপজেলায় দুটি মোবাইল টিম ও একটি স্ট্রাইকিং ফোর্স রাখার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া প্রতিটি উপজেলায় বিজিবির দুটি প্লাটুন মোবাইল টিম হিসেবে এবং একটি প্লাটুন স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। উপকূলীয় উপজেলাগুলোতে মোবাইল টিম হিসেবে কোস্ট গার্ডের দুটি প্লাটুন এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে একটি প্লাটুন রাখার প্রস্তাব রয়েছে।

নির্বাচনের আগে ও পরে সাত দিনের জন্য ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং চার দিনের জন্য দুজন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োজিত রাখার পরিকল্পনাও রয়েছে।
 
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, সোমবারের কমিশন বৈঠকে ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করা হবে। কোন ধাপে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে, সে বিষয়ে বৈঠকের পর ধারণা পাওয়া যাবে। পরে জেলা নির্বাচন কর্মকর্তারা পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করবেন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এরই মধ্যে ১ হাজার ১৯৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ৩ হাজার ১৭০টি ইউনিয়ন পরিষদের পূর্ণ মেয়াদ শেষ হবে। এ হিসাবে মোট ৪ হাজার ৩৬৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপযোগী হবে। বাকি ২১৬টি ইউনিয়ন পরিষদের মেয়াদ আগামী তিন বছরের মধ্যে শেষ হবে।


জ/বা


  বিষয়:   জাতীয়  নির্বাচন কমিশন  ইউপি নির্বাচন 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত