ইউরোপজুড়ে দারুল ক্বিরাতের কার্যক্রমে ব্যাপক সাড়া

অনলাইন ডেস্ক

প্রবাস

2026-07-30T15:17:53+06:00
2026-07-30T15:17:53+06:00
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
প্রবাস
ইউরোপজুড়ে দারুল ক্বিরাতের কার্যক্রমে ব্যাপক সাড়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৩:১৭ পিএম 
ইউরোপজুড়ে দারুল ক্বিরাতের কার্যক্রমে ব্যাপক সাড়া
ব্রিটেনসহ ইউরোপের প্রায় ৭০টি কেন্দ্রে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের গ্রীষ্মকালীন কোরআন তিলাওয়াত ও তাজবিদ শিক্ষা কোর্স শুরু হয়েছে। এর অংশ হিসেবে স্পেনের রাজধানী মাদ্রিদের শাহজালাল লতিফিয়া বাংলাদেশ মসজিদে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ বছরের শিক্ষা কার্যক্রম চলছে। জুলাইয়ের মাঝামাঝি থেকে লতিফিয়া ক্বারী সোসাইটির তত্ত্বাবধানে ক্লাস পরিচালিত হচ্ছে।

মাদ্রিদ শাখায় প্রধান ক্বারী হিসেবে দায়িত্ব পালন করছেন হাফিজ মো. উসমান খান শামীম। শাখা পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ আবুল কাসেম। এছাড়া শিক্ষক হিসেবে রয়েছেন হাফিজ মুজাহিদুল ইসলাম, ক্বারী মাওলানা মোফাচ্ছির আহমেদ, ক্বারী আতিকুর রহমান, ক্বারী মিজানুর রহমান ও ক্বারীয়া খাদিজাতুল জান্নাত।

সংশ্লিষ্টরা জানান, শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ক্লাস অনুষ্ঠিত হয়। চার সপ্তাহব্যাপী এই কোর্সের সমাপনী পরীক্ষা ও সমাপনী অনুষ্ঠান আগামী আগস্টের মাঝামাঝি বা শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে।

দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের প্রতিষ্ঠাতা জৌনপুরী সিলসিলার অন্যতম বুজুর্গ আল্লামা মোহাম্মদ আব্দুল লতীফ চৌধুরী (র.)। ১৯৫০ সালে প্রতিষ্ঠিত এ ট্রাস্টের অধীনে প্রতি বছর রমজানে প্রায় দুই হাজারের বেশি শাখা কেন্দ্রে কয়েক লাখ শিক্ষার্থী বিশুদ্ধ কোরআন তিলাওয়াতের প্রশিক্ষণ গ্রহণ করেন। বাংলাদেশ ছাড়াও ভারত, মধ্যপ্রাচ্য, গ্রেট ব্রিটেন, ইউরোপের বিভিন্ন দেশ এবং যুক্তরাষ্ট্রেও এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
প্রবাস - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]