ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় একই পরিবারের ৩ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-07-30T14:17:35+06:00
2026-07-30T14:17:35+06:00
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় একই পরিবারের ৩ সদস্য নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ২:১৭ পিএম 
ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় একই পরিবারের ৩ সদস্য নিহত
ইরানের দক্ষিণাঞ্চলের কেশম শহরে একটি আবাসিক ভবনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে পরিবারের আরও দুই শিশু। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।

হরমোজগান প্রদেশের উপ-গভর্নর আহমাদ নাফিসির বরাত দিয়ে আইআরএনএ জানায়, কেশমের চাহ তাঙ্গু এলাকায় ক্ষতিগ্রস্ত বাড়িটিতে উদ্ধার ও ধ্বংসস্তূপ অপসারণের কাজ শেষ হয়েছে।

নাফিসির তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে পরিবারের বাবা, মা এবং তাদের এক সন্তান রয়েছেন। আহত অপর দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের কথিত ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার জবাবে ইরানের বিভিন্ন স্থানে বৃহৎ পরিসরের বিমান হামলা চালানো হয়েছে। সূত্র: আইআরএনএ ও আনাদোলু এজেন্সি

জ/শা




  বিষয়:   ইরান  যুক্তরাষ্ট্র  বিমান হামলা  নিহত 



Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]