বিনোদন ডেস্ক

বিনোদন

2026-07-27T18:50:01+06:00
2026-07-27T18:50:01+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বিনোদন
টিভি ধারাবাহিকের নির্বাহী প্রযোজক হচ্ছেন রোনালদো
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৬:৫০ পিএম 
ফুটবল মাঠে একের পর এক রেকর্ড গড়ার পর এবার বিনোদন জগতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্রিটিশ ফুটবলকে কেন্দ্র করে নির্মিতব্য নতুন টেলিভিশন ধারাবাহিক ‘প্রথম দিনগুলো’-তে নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হচ্ছেন তিনি। পাশাপাশি বিশেষ উপস্থিতিতেও দেখা যাবে এই ফুটবল তারকাকে। ডেডলাইন ও গোলডটকম এ তথ্য জানিয়েছে।

একই প্রকল্পে যুক্ত হয়েছেন ফ্রান্স ও আর্সেনালের সাবেক কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরি। ২০২৮ সালের ডিসেম্বরে ধারাবাহিকটি মুক্তির পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে যুক্তরাজ্যের বারনেট ফুটবল ক্লাবের মাঠে এর শুটিং শুরু হয়েছে।

ধারাবাহিকটি পরিচালনা করছেন ‘কিংসম্যান’ সিরিজখ্যাত নির্মাতা ম্যাথিউ ভন। রোনালদো ও ভনের যৌথ প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।


গল্পের কেন্দ্রীয় চরিত্র স্ট্যানলি ডালটন, একজন প্রভাবশালী ফুটবল এজেন্ট। এ চরিত্রে অভিনয় করছেন ব্রিটিশ অভিনেতা ডেমিয়ান লুইস। বাস্তব জীবনের ফুটবল এজেন্ট ড্যারেন ডেইনের ধারণা থেকে গল্পটি নির্মিত হয়েছে। উল্লেখ্য, ড্যারেন ডেইন দীর্ঘদিন ধরে থিয়েরি অঁরির প্রতিনিধিত্ব করে আসছেন।

নতুন এই উদ্যোগ নিয়ে রোনালদো বলেন, “এটি আমার জীবনের একটি নতুন অধ্যায়। ফুটবলের বাইরে নতুন কিছু করার জন্য আমি দারুণ উচ্ছ্বসিত।”

অন্যদিকে পরিচালক ম্যাথিউ ভন বলেন, “রোনালদো মাঠে এমন সব গল্প তৈরি করেছেন, যা কোনো চিত্রনাট্যকারের পক্ষেও লেখা কঠিন। এবার সেই অনুপ্রেরণাকে আমরা পর্দায় তুলে ধরতে চাই।”


ধারাবাহিকটিতে আরও অভিনয় করছেন ব্রিটিশ সংগীতশিল্পী ডেভ এবং নবাগত অভিনেত্রী কার্লোটা বানাত।

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন রোনালদো। ফুটবলের পাশাপাশি ব্যবসা, গণমাধ্যম ও বিনোদন অঙ্গনেও নিজের পরিধি বাড়িয়ে চলেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে শতকোটি অনুসারী থাকা এই তারকার নতুন টেলিভিশন প্রকল্প ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

জ/উ






Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]