মালয়েশিয়ায় বহুতল ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক

প্রবাস

2026-07-22T17:31:08+06:00
2026-07-22T17:31:08+06:00
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
প্রবাস
মালয়েশিয়ায় বহুতল ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৫:৩১ পিএম 
মালয়েশিয়ায় বহুতল ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে কাজ করার সময় একটি বহুতল ভবনের ১০ তলা থেকে পড়ে মিল্লাত হোসেন (৪২) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিল্লাত হোসেনের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের হাসনাবাদ এলাকায়। তিনি মৃত আব্দুর রশিদের ছেলে।

নিহতের বড় ভাই শরীফ হোসেন জানান, প্রায় ১০ বছর আগে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় যান মিল্লাত হোসেন। সেখানে তিনি কুয়ালালামপুরে নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। কাজ করার সময় ভবনের ১০ তলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, মিল্লাত হোসেনের পরিবারে স্ত্রী ও দুই মেয়ে রয়েছেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান বলেন, বিষয়টি তার জানা ছিল না। তবে ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তিনি জানান, খোঁজ নিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ দেশে ফিরিয়ে আনতে পরিবারের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
প্রবাস - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]