চাঁপাইনবাবগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ দম্পতি ও ৩ সহযোগী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-22T14:35:37+06:00
2026-07-22T14:39:20+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
চাঁপাইনবাবগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ দম্পতি ও ৩ সহযোগী গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ২:৩৫ পিএম  আপডেট: ২২.০৭.২০২৬ ২:৩৯ পিএম
চাঁপাইনবাবগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ দম্পতি ও ৩ সহযোগী গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ১৬ কেজি গাঁজাসহ একই সংঘবদ্ধ চক্রের পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকার হরিপুর বাজারস্থ ‘পরিবহন শ্রমিক কল্যাণ ফিলিং স্টেশন’-এর সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএনসি সূত্র জানায়, ঢাকা থেকে আসা একটি এসি বাসে তল্লাশি চালিয়ে পাঁচটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে স্কচটেপে মোড়ানো ৮টি পোটলায় মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি বিশ্বাসটোলা গ্রামের মোঃ সুইট (২৪) ও তার স্ত্রী মোসাঃ মমেনা খাতুন (২৪), আরগারা হাট কাশিয়াবাড়ি গ্রামের মোঃ মতিউর রহমান (৪০), তারাপুর পোড়াপাড়া সাহাপাড়ার মোঃ জিহাদ আলী (২০) এবং নতুন বারোরাশিয়া গ্রামের মোঃ অসীম আলী (২০)।

অভিযানে নেতৃত্ব দেওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর বাজার এলাকায় এসি বাসে তল্লাশি চালিয়ে স্কচটেপে মোড়ানো ৮টি পোটলায় মোট ১৬ কেজি গাঁজাসহ ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামী সুইট দীর্ঘদিন ধরে কুমিল্লায় রাজমিস্ত্রির কাজ করার সুযোগে বিভিন্ন সময়ে চাঁপাইনবাবগঞ্জে গাঁজা পাঠাতেন। 

এবার তারা সংঘবদ্ধভাবে কুমিল্লা থেকে সরাসরি এই চালানের গাঁজা নিয়ে এসে স্থানীয় মাদকব্যবসায়ীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছিলেন। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএনসি-র উপ-পরিদর্শক মামুনুর রশিদ।








Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]