মনোহরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে মুদি দোকান পুড়ে ছাই

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধ

দেশজুড়ে

2026-07-11T17:24:54+06:00
2026-07-11T17:24:54+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
মনোহরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে মুদি দোকান পুড়ে ছাই
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধ
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৫:২৪ পিএম 
মনোহরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে মুদি দোকান পুড়ে ছাই
কুমিল্লার মনোহরগঞ্জে এক ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে রেহান ভ্যারাইটিজ স্টোর নামে একটি মুদি দোকান। গতকাল  শুক্রবার (১০ জুলাই) বাদ জুমা উপজেলার কাশিপুর বাজারে এ ঘটনা ঘটে।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। 

ক্ষতিগ্রস্থ রেহান ভ্যারাইটিজ স্টোরের মালিক সিরাজুল হক ছেরু জানান শুক্রবার জুমার নামাজের সময় দোকান বন্ধ করে মসজিদে যান তিনি। নামাজ শেষে কর্মচারি দোকান খুলতে গিয়ে দেখেন বিদ্যুতের বোর্ড থেকে ফ্রিজের কানেক্টিং লাইনে আগুন জ্বলছে। তড়িঘড়ি করে পানি ছিটিয়ে আগুন নেভাতে গেলে আগুনের লেলিহান শিখা উপরের দিকে উঠে দ্রুত ছড়িয়ে পড়ে। 

এ সময় তার দোকানের ৮টি কক্ষের সবক’টি কক্ষেই আগুন ধরে যায়। সেখানে থাকা মুদি, ক্রোকারিজ মালামালসহ সকল মালামাল আগুনে পুড়ে যায়। খবর পেয়ে মনোহরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্থ এ ব্যবসায়ী আক্ষেপ প্রকাশ করে বলেন একটি এনজিও থেকে লোন নিয়েছেন ৮ লক্ষ টাকা। এখনো কিস্তির টাকাও পরিশোধ করতে পারেননি। এর আগেই পুড়ে গেছে দোকানঘর, মালামাল, আসবাবপত্র। বর্তমানে কিস্তির টাকা পরিশোধ নিয়ে নিয়ে তিনি হতাশায় ভূগছেন। অগ্নিকান্ডে প্রায় ৬০ লক্ষ টাকারও বেশি ক্ষতিসাধিত হওয়ার কথা উল্লেখ করে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। 

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি বলেন এ বিষয়ে তিনি অবগত আছেন, বিষয়টি জেলা প্রশাসক কার্যালয়কে অবহিত করা হবে। পরবর্তীতে সেখান থেকে অনুদান প্রাপ্তি সাপেক্ষে ক্ষতিগ্রস্থ দোকান মালিককে সহায়তা প্রদানের কথা জানান তিনি।







Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]