নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’ নিয়ে কলকাতায় ব্যস্ত জয়া আহসান

বিনোদন প্রতিনিধি

বিনোদন

2026-07-11T16:27:42+06:00
2026-07-11T16:27:42+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’ নিয়ে কলকাতায় ব্যস্ত জয়া আহসান
বিনোদন প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৪:২৭ পিএম 
নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’ নিয়ে কলকাতায় ব্যস্ত জয়া আহসান
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’ ভারতের পশ্চিমবঙ্গসহ কয়েকটি রাজ্যে মুক্তি পেয়েছে। সিনেমাটির মুক্তিকে ঘিরে বর্তমানে কলকাতায় প্রচার-প্রচারণা, গণমাধ্যমে সাক্ষাৎকার এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘আজও অর্ধাঙ্গিনী’ ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত আলোচিত চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’-এর ধারাবাহিকতা। নতুন সিনেমাটিও সম্পর্ক, আবেগ এবং জীবনের নানা টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে।

ভারতের বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জয়া আহসান বলেন, সিনেমাটি এখন দর্শকদের। তারা প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি উপভোগ করবেন এবং ভালো লাগলে সেটিই হবে পুরো টিমের সবচেয়ে বড় প্রাপ্তি।

মুক্তির প্রথম দিনেই কয়েকটি প্রেক্ষাগৃহে দর্শকদের ইতিবাচক সাড়ার খবর পেয়ে আনন্দ প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায় অত্যন্ত যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন এবং অভিনয়শিল্পীরাও নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়েছেন।

প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে দেখা করার বিষয়ে জয়া জানান, প্রচারণার ব্যস্ততার কারণে সব হলে যাওয়া সম্ভব না হলেও কয়েকটি হলে উপস্থিত থাকার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সিনেমার বিশেষ প্রদর্শনীতেও তিনি অংশ নেবেন।

এর আগে ‘অর্ধাঙ্গিনী’ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে জয়া বলেন, আগের সিনেমার মতো নতুন ছবিটিও দর্শকের ভালোবাসা পাবে বলে তিনি আশাবাদী।

নতুন সিনেমায় জয়া আহসান অভিনয় করেছেন মেঘনা চরিত্রে। এছাড়া গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় রয়েছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। এরই মধ্যে প্রকাশিত ট্রেলার দর্শকদের মধ্যে ইতিবাচক আগ্রহ তৈরি করেছে, যা সিনেমাটি নিয়ে প্রত্যাশা আরও বাড়িয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]