চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-07T16:39:48+06:00
2026-07-07T16:39:48+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৪:৩৯ পিএম 
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও একটি পিকআপসহ আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) রাতে নুনগোলা বাসস্ট্যান্ড এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন ঝিনাইদহের মোঃ ইমরান হোসেন, কুষ্টিয়ার মোঃ সাইফুল মন্ডল এবং পাবনার মোঃ মুন্না হাসান, মোঃ আসিফ হোসেন, মোঃ শান্ত ও মোঃ রতন আলী।

পুলিশ জানায়, আম ব্যবসায়ী পরিচয়ে নুনগোলা বাসস্ট্যান্ডের একটি বাড়িতে কতিপয় ব্যক্তি অস্ত্রসহ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর থানা ও রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের যৌথ টিম সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় স্থানীয়দের সহায়তায় ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে রহনপুর রেল স্টেশন সংলগ্ন নিমতলা এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি নম্বরপ্লেটবিহীন পিকআপ এবং ঘটনাস্থল থেকে বোল্ড কাটার, লোহার রড, হাতুড়ি ও হাঁসুয়াসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরে আলম জানান, ধৃত আসামীরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং গ্রুপ প্রধান। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি-ডাকাতির মামলা রয়েছে। এ ঘটনায় পেনাল কোডে মামলা রুজু করে তাদের আদালতে পাঠানো হয়েছে।







Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]