পাঁচবিবি সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-04T17:30:08+06:00
2026-07-04T17:30:08+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
পাঁচবিবি সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৫:৩০ পিএম 
পাঁচবিবি সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক
‎জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের হাটখোলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
‎আজ শুক্রবার (৩ জুলাই) সকালে উপজেলার রতনপুর গ্রামের জালাল হোসেনের ছেলে মামুনুর রশিদ শালুয়ার সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টা করলে হাটখোলা বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ২ কোটি ২৭ লক্ষ ৭৪ হাজার ৫শত টাকা।
‎জয়পুরহাট-২০ বিজিবি সূত্র জানায়, ভারতে স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে হাটখোলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আনিছুর রহমানের নেতৃত্বে সালুয়ার মাঠ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় স্বর্ণের বারসহ মামুনুর রশিদকে আটক করা হয়।
‎জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]