মাদারীপুরে অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

নিউজ ডেস্ক

অন্যান্য

2026-07-01T20:24:27+06:00
2026-07-01T20:24:27+06:00
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অন্যান্য
মাদারীপুরে অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৮:২৪ পিএম 
মাদারীপুরে অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অসহায় অবস্থায় পড়ে থাকা হেমায়েত উল্লাহ নামের এক বৃদ্ধকে নিয়ে সংবাদ প্রকাশের পর মিলেছে মানবিকতার অনন্য দৃষ্টান্ত। আজ বুধবার বৃদ্ধের চিকিৎসায় আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন (এবিজি ফাউন্ডেশন)। একই সঙ্গে সংবাদটি দেখে তার স্বজনরাও সন্ধান পেয়ে মাদারীপুর সদর হাসপাতালে ছুটে আসেন। প্রয়োজনীয় পরিচয় নিশ্চিত করে দীর্ঘদিন পর পরিবারের কাছে ফিরে যান ওই বৃদ্ধ।

জানা যায়, প্রায় ৭০ বছর বয়সী ওই বৃদ্ধকে কয়েক দিন ধরে মাদারীপুর পৌরসভার পানিছত্র এলাকার লিগ্যাল এইড সংলগ্ন সড়কের পাশে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বয়সের ভার, অসুস্থতা ও দুর্বলতার কারণে তিনি ঠিকমতো হাঁটাচলা করতে পারছিলেন না। পথচারীরা কেউ খাবার, কেউ পানি দিলেও তার পরিচয় জানা যাচ্ছিল না এবং কোনো স্বজনেরও খোঁজ পাওয়া যায়নি।

পরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক, স্থানীয় যুবক ও সংবাদকর্মীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি নিজের পরিচয় ও ঠিকানা স্পষ্টভাবে জানাতে পারেননি।

এরপর সংবাদটি প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে সবার। সেই বৃদ্ধের পাশে দাঁড়ায় এবিজি ফাউন্ডেশন। আর্থিক সহায়তা প্রদান করে বৃদ্ধের চিকিৎসার জন্য।

মাদারীপুর জেলা প্রবেশন কর্মকর্তা বি. এম. আসাদুজ্জামান বলেন, এবিজি ফাউন্ডেশন যেভাবে অসহায় এই বৃদ্ধের পাশে দাঁড়িয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তাদের এই মানবিক উদ্যোগ সমাজের জন্য একটি ইতিবাচক উদাহরণ।

বৃদ্ধের ছেলে তারেক হোসেন মোল্লা বলেন, আমার বাবার পাশে দাঁড়িয়ে চিকিৎসা সহায়তা দেওয়ায় এবিজি ফাউন্ডেশনের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।





Advertisement
Loading...
Loading...
অন্যান্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]