গুরুদাসপুর পৌরসভায় ৪৪ কোটির টাকার বাজেট ঘোষণা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-06-29T19:28:55+06:00
2026-06-29T19:28:55+06:00
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
গুরুদাসপুর পৌরসভায় ৪৪ কোটির টাকার বাজেট ঘোষণা
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৭:২৮ পিএম 
গুরুদাসপুর পৌরসভায় ৪৪ কোটির টাকার বাজেট ঘোষণা
নাটোরের গুরুদাসপুর পৌরসভায় ৪৪ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা  করা হয়েছে। সোমবার (২৯ জুন) পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়।  অধিবেশনে এ বাজেট ঘোষণা করেন দায়িত্বরত  পৌর প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা আফরোজ।  অধিবেশনে উন্মুক্ত সভা শেষে পৌরসভার রাজস্ব আয় ও ব্যায়ের হিসাব তুলে ধরে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক। 

২০২৬-২৭ অর্থবছরের বিভিন্ন খাতে রাজস্ব ও উন্নয়ন খাতের আয় ধরা হয়েছে ৪৪ কোটি ২ লাখ ৯৫ হাজার টাকা। রাজস্ব ও উন্নয়ন খাতে ব্যায় ধরা হয়েছে ৪৩ কোটি ১১ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা।  এতে  ৯১ লাখ ৩০ হাজার ২০০ টাকা  উদ্বৃত্ত রেখে ৪৪ কোটি ২ লাখ  ৯৫ হাজার বাজেট ঘোষণা করা হয়েছে।

বাজেট অধিবেশনে পৌর সচিব মো. হাসানুজ্জামান,ওসি মনজুরুল আলম, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মিলন মিয়া,রাজনৈতিক ব্যক্তিবর্গ, পৌরসভার সকল স্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]