৭২ ঘণ্টা পরও সীমান্তে অবস্থান ৯ জনের, ফেরত নেয়নি বিএসএফ

কুড়িগ্রাম প্রতিনিধি

দেশজুড়ে

2026-06-17T11:41:33+06:00
2026-06-17T11:41:33+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
৭২ ঘণ্টা পরও সীমান্তে অবস্থান ৯ জনের, ফেরত নেয়নি বিএসএফ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১১:৪১ এএম 
৭২ ঘণ্টা পরও সীমান্তে অবস্থান ৯ জনের, ফেরত নেয়নি বিএসএফ
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টার অভিযোগ ওঠা শিশুসহ ৯ জন ব্যক্তি ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন। বিষয়টি নিয়ে একাধিক দফায় যোগাযোগ হলেও এখনো তাদের ফেরত নেয়নি বিএসএফ।

বিজিবি সূত্রে জানা গেছে, গত রোববার (১৪ জুন) ভোর ৬টার দিকে রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্ত দিয়ে ৬ জন এবং ইজলামারী সীমান্ত দিয়ে আরও ৩ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। এ সময় বিজিবি সদস্য ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়।

ঘটনার পরপরই বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ পুশইনের অভিযোগ অস্বীকার করে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজেদের নাগরিক হিসেবে গ্রহণে অনীহা প্রকাশ করে বলে বিজিবি জানিয়েছে।


এ অবস্থায় ৯ জন ব্যক্তি সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন। তাদের বিষয়ে সমাধানে বিএসএফের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কূটনৈতিক ও প্রাতিষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে বিষয়টির দ্রুত সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

জ/দি






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]