নিউজ ডেস্ক

আইন-আদালত

2026-06-13T18:47:47+06:00
2026-06-13T18:47:47+06:00
সোমবার, ১০ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ১০ আগস্ট ২০২৬
আইন-আদালত
বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান ও আদিবা রুহুল
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৬:৪৭ পিএম 
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের মেয়ে ব্যারিস্টার আদিবা রুহুল।

শনিবার (১৩ জুন) বার কাউন্সিল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে শুক্রবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবর জানান জাইমা রহমান।

বার কাউন্সিলের প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবারের এমসিকিউ পরীক্ষায় মোট ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। শুক্রবার রাতে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।

বার কাউন্সিল সূত্রে জানা গেছে, এবার এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ৩৭ হাজার ৮০ জন প্রার্থী।

বাংলাদেশে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে প্রার্থীদের তিন ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এগুলো হলো- এমসিকিউ, লিখিত এবং মৌখিক পরীক্ষা। প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণরা পরবর্তী লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান। লিখিত পরীক্ষায় সফল হলে মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার পথ উন্মুক্ত হয়।

বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার সার্বিক কার্যক্রম, নীতিমালা ও দিকনির্দেশনা নির্ধারণ করে থাকে।

এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় জাইমা রহমান ও আদিবা রুহুলসহ সফল প্রার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ বিরাজ করছে। এখন তারা পরবর্তী লিখিত পরীক্ষার প্রস্তুতি নেবেন।

জ/উ






Loading...
Loading...
আইন-আদালত - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]