দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

নিউজ ডেস্ক

জাতীয়

2026-06-04T10:52:31+06:00
2026-06-04T10:52:31+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১০:৫২ এএম 
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (৪ জুন) সকালে তিনি ঢাকায় পৌঁছান।

গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটগ্রহণে ৯৯ ভোট পেয়ে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস, যিনি ৯১ ভোট লাভ করেন।

জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচনের আগে প্রায় তিন মাস ধরে ব্যাপক কূটনৈতিক প্রচারণা চালায় বাংলাদেশ।

নির্বাচিত হওয়ার মাধ্যমে ড. খলিলুর রহমান এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন। তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন।

এ নির্বাচনের মধ্য দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশি প্রতিনিধি দায়িত্ব পালনের সুযোগ পেলেন। এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]