পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-19T18:13:14+06:00
2026-05-19T18:13:14+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
পীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৬:১৩ পিএম 
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়। মঙ্গলবার (১৯ মে) বেলা পৌনে ১২টায় পীরগঞ্জ উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত মেলার উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ জাহিদুর রহমান।

পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নায়ল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, ভূমি সহকারী কমিশনার  এম এন ইশফাকুল কবীর, পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পৌর সিনিয়র সহ  সভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা ভূমি অফিস চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ভূমি অফিস গেটে এসে শেষ হয়। র‌্যালিতে সরকারি কর্মকর্তা, সেবাগ্রহীতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এদিকে ভূমিসেবা মেলায় পীরগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিস ও উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে মোট তিনটি স্টল অংশগ্রহণ করে। স্টলগুলোতে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, অনলাইন সেবাসহ বিভিন্ন ভূমি সংক্রান্ত তথ্য ও সেবা প্রদান করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সেবাগ্রহীতা, সাধারণ মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জ/দি





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]