খুলনায় ঠিকাদার সমিতির সহ-সভাপতিকে গুলি

খুলনা প্রতিনিধি

অপরাধ

2026-05-19T16:06:16+06:00
2026-05-19T16:06:16+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
অপরাধ
খুলনায় ঠিকাদার সমিতির সহ-সভাপতিকে গুলি
খুলনা প্রতিনিধি
⏲ ৪:০৬ পিএম | ১৯ মে, ২০২৬ | মঙ্গলবার
খুলনায় ঠিকাদার সমিতির সহ-সভাপতিকে গুলি
খুলনা সড়ক পথ খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির সহ-সভাপতি হারুন অর রশিদ দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) দুপুর দেড়টার দিকে খুলনা মহানগরের জাতিসংঘ পার্ক এলাকার একটি মসজিদের দ্বিতীয় তলায় অবস্থিত সমিতির নিজস্ব কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে হারুন অর রশিদ কার্যালয়ে অবস্থান করার সময় আকস্মিকভাবে দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করেন। 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তার ডান পায়ের রানে গুলি লেগেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা সড়ক পথ খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির শীর্ষ নেতারা জানান, সমিতির নতুন কমিটি গঠন ও অভ্যন্তরীণ নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। তাদের ধারণা, এই কমিটি সংক্রান্ত বিরোধের জের ধরেই প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। 

তবে এ ঘটনার সাথে কারা জড়িত বা কী উদ্দেশ্যে এই সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পক্ষ থেকে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে বলে জানান তারা।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত