ব্রিকস দেশগুলোর কাছে আবদার রাখল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-05-14T19:09:59+06:00
2026-05-14T19:09:59+06:00
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
ব্রিকস দেশগুলোর কাছে আবদার রাখল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৭:০৯ পিএম 
ব্রিকস দেশগুলোর কাছে আবদার রাখল ইরান
ব্রিকসভুক্ত দেশগুলোর কাছে ইরান আবেদন জানিয়েছে, যেন তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে প্রকাশ্যে অবস্থান নেয়। খবর রয়টার্সের

বৃহস্পতিবার (১৪ মে) এক বিবৃতিতে এ আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মাসব্যাপী যুদ্ধে ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর সময় এই সংগঠনের দেশগুলোকে কারও পক্ষে বা বিপক্ষে বিবৃতি দেয়নি।

নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে আরাগচি বলেন, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহারের প্রবণতা ঠেকাতে ব্রিকস দেশগুলোর আরও সক্রিয় ভূমিকা নেওয়া প্রয়োজন।


আরাগচি বলেন, পশ্চিমাদের ভুয়া শ্রেষ্ঠত্ববোধ এবং দায়মুক্তির সংস্কৃতি আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় ভেঙে দিতে হবে।

সম্প্রতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং পশ্চিমা দেশগুলোর অবস্থান নিয়ে ইরানের কড়া সমালোচনার মধ্যেই তেহরানের পক্ষ থেকে এ আহ্বান এলো।

বর্তমানে ব্রিকস জোটের সদস্য দেশগুলো মধ্যে ইরান ছাড়াও আছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া।

জ/উ





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]