আরব আমিরাতের সাথে আলজেরিয়ার সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন

জবাবদিহি ডেস্ক

আন্তর্জাতিক

2026-09-11T03:44:44+06:00
2026-09-11T03:44:44+06:00
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
আরব আমিরাতের সাথে আলজেরিয়ার সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৪ এএম 
সংগৃহীত ছবি
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে আলজেরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আলজেরিয়া এ ঘোষণা দিয়েছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম শাফাক নিউজ।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ‘দ্বিপক্ষীয় সম্পর্ক টিকিয়ে রাখতে উপলব্ধ সব পথ শেষ হয়ে যাওয়ার’ পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আলজেরিয়ার অভিযোগ করেছে, সংযুক্ত আরব আমিরাত ক্রমবর্ধমান ভাবে ‘উসকানিমূলক বা বৈরী কর্মকাণ্ডে’ জড়িয়ে পড়ছে। এসব বিষয়ে আবুধাবির সঙ্গে একাধিকবার উদ্বেগ প্রকাশ করা হলেও আলজেরিয়া এতদিন সংযম দেখিয়েছে বলে জানানো হয়েছে।

আলজেরিয়া বলেছে, ইউএইকে বারবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো সত্ত্বেও এসব কর্মকাণ্ড অব্যাহত ছিল। শেষ পর্যন্ত পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, দুই সার্বভৌম রাষ্ট্রের পারস্পরিক সম্পর্কে এ ধরনের আচরণকে আর গ্রহণযোগ্য মনে করছে না আলজিয়ার্স।

বৃহস্পতিবারের সিদ্ধান্তের আগেই দুই দেশের সম্পর্কের অবনতি ঘটেছিল। রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ২০১৩ সালের মে মাসে আবুধাবিতে স্বাক্ষরিত একটি বিমান চলাচল চুক্তি বাতিলের প্রক্রিয়া শুরু করে আলজেরিয়া। তবে সে সময় এর কোনো কারণ প্রকাশ্যে জানানো হয়নি।

এর আগে ২০২৫ সালের অক্টোবরে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেববুন বলেছিলেন, উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আলজেরিয়ার উষ্ণ সম্পর্ক রয়েছে-তবে একটি দেশের সঙ্গে নয়। রয়টার্সের মতে, এটি ছিল সংযুক্ত আরব আমিরাতের প্রতি পরোক্ষ ইঙ্গিত। তেববুন অভিযোগ করেছিলেন, ওই দেশটি আলজেরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং দেশটিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ইউএইর রাষ্ট্রদূতকে মন্ত্রণালয়ে তলব করা হয়। সেখানে তাকে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয় এবং সিদ্ধান্ত বাস্তবায়নে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।

সূত্র: শাফাক নিউজ





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]