প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রদলের স্বাগত মিছিল

চাঁদপুর প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-13T19:49:24+06:00
2026-05-13T19:49:24+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রদলের স্বাগত মিছিল
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৭:৪৯ পিএম 
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রদলের স্বাগত মিছিল
আগামী ১৬ মে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চাঁদপুর আগমন উপলক্ষে স্বাগত মিছিল করেছে চাঁদপুর জেলা ছাত্রদল। বুধবার (১৩ মে) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে নবগঠিত জেলা ছাত্রদলের উদ্যোগে এ মিছিল বের করা হয়।

মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইসমাইল হোসেন পাটওয়ারী এবং সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ। মিছিলটি জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

স্বাগত মিছিলে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হাবিব, যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল রানা তালুকদার, রাজন দাস, মোহাম্মদ আলম বাহাদুর, মো. ইদ্রিস আলী মুনা, ইবনে সুলতান মামুন, আল ফারুক শাহরিয়ার, মো. বারেক ভূঁইয়া, মাসুদ পাটোয়ারী, মো. হাবিবুর রহমান হাবিব, মো. শাহাদাত হোসেন প্রিন্সসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]