গোপালগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-07T00:43:32+06:00
2026-05-07T00:47:45+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
গোপালগঞ্জে দুই ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১২:৪৩ এএম  আপডেট: ০৭.০৫.২০২৬ ১২:৪৭ এএম
গোপালগঞ্জ সদর উপজেলায় মঙ্গলবার (৫ মে) বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা ও মাটি কাটার অনুমোদন না থাকা সত্ত্বেও ইটভাটায় ইট প্রস্তত করার কারনে ইট ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান চলাকালে পৃথক ০২ (দুই) মামলায় মোট ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

জরিমানাকৃত ইটভাটা দুটি হলো- সদর উপজেলার ডোমরাশুর এলাকার এফ এম (ফুলমালা) ব্রিকস এবং গোলাবাড়িয়া এলাকার নিগি ব্রিকস। এফএম ইটভাটাকে ৪ লাখ এবং নিগি ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) অনিরুদ্ধ দেব রায়। 

এসময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহাফুজুর রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ ইটভাটায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]