গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালনের চেষ্টাকালে গ্রেপ্তার ৭

গোপালগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৯তম জন্মবার্ষিকী পালনের চেষ্টা করেছে। তারা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও মহাসড়ক অবরোধ করে কেক কাটার ঘটনার পর জেলাজুড়ে অভিযান চালিয়ে ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ঘটনার পর জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন ।

2026-09-28T19:31:16+06:00
2026-09-28T19:31:31+06:00
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালনের চেষ্টাকালে গ্রেপ্তার ৭
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩১ পিএম  আপডেট: ২৮.০৯.২০২৬ ৭:৩১ পিএম
ছবি- গোপালগঞ্জ প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা জেলার বিভিন্ন স্থানে  আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৯তম জন্মবার্ষিকী পালনের চেষ্টা করেছে। তারা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও মহাসড়ক অবরোধ করে কেক কাটার ঘটনার পর জেলাজুড়ে অভিযান চালিয়ে ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ঘটনার পর  জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন ।

আজ সোমবার  সদর উপজেলার চন্দ্রদিঘলীয়ায়  ঢাকা-খুলনা মহাসড়কের উপর সকাল এগারোটার দিকে জেলা ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। সেখানে  ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিল করার পর মহাসড়ক অবরোধ করে কেক কাটে। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। কর্মসুচিতে নেতৃত্ব দেন ছাত্রলীগ নেতা বিএম ইউসুফ। 

ওই একই সময়ে সদর উপজেলার ভেড়ারবাজার এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের উপর পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো: ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। নেতাকর্মীরা এ সময় রঙিন ধোঁয়া উড়িয়ে স্লোগান দেন। তারা সড়কের ওপর অবস্থান নিয়ে জন্মদিনের কেক কাটেন। এদিকে জেলা শহরের আবু সাঈদ সড়ক থেকে সদর উপজেলা ছাত্রলীগ নেতা শেখ রাবিদের নেতৃত্বে একটি দল ঢাকা-খুলনা মহাসড়ক পর্যন্ত মিছিল করে যায়।

অপরদিকে গতকাল রোববার রাতে টুঙ্গিপাড়া উপজেলায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মিছিল করার সময় নিষিদ্ধ ছাত্রলীগের সাত নেতাকর্মীকে পুলিশ আটক করে। পরবর্তীতে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে । জেলার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও কেক কাটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বত্র আলোড়ন তৈরি হয়।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সার্বিক  নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


জ/বা




  বিষয়:   দেশজুড়ে  গোপালগঞ্জ  শেখ হাসিনা  আওয়ামী লীগ  গ্রেপ্তার 



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]