জ্বরে আক্রান্ত হয়ে এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন শান্ত

জবাবদিহি ডেস্ক

খেলাধুলা

জ্বরে আক্রান্ত হয়ে এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটার নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

2026-09-28T20:23:21+06:00
2026-09-28T20:23:21+06:00
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
খেলাধুলা
জ্বরে আক্রান্ত হয়ে এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন শান্ত
জবাবদিহি ডেস্ক
⏲ ৮:২৩ পিএম | ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবার
নাজমুল হোসেন শান্ত
Advertisement
জ্বরে আক্রান্ত হয়ে এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটার নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

নাফিস জানিয়েছেন, জাপানে পৌছানোর পর থেকেই হালজা জ্বরে ভুগছিলেন শান্ত। এরপর বাংলাদেশ দলের চিকিৎসক, বিসিবির ফিজিওথেরাপিস্ট ও স্থানীয় চিকিৎসকদের সমন্বয়ে তার শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়। তাদের পরামর্শে এশিয়ান গেমসে আর খেলা হচ্ছে না এই বাঁহাতি ব্যাটারের।

আগামীকালই সবচেয়ে দ্রুত পাওয়া ফ্লাইটে দেশে ফিরবেন শান্ত। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) চিফ দ্য মিশন মেজর (অব.) ইমরোজ আহমেদ তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন। একই সঙ্গে নিরাপদে দেশে ফেরার জন্যও শুভকামনা জানিয়েছেন তিনি।

২০তম এশিয়ান গেমসের ক্রিকেটে ছেলেদের ইভেন্টে অংশ নেবে ১০টি দল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি নকআউট পর্বে জায়গা পেয়েছে। বাকি ছয় দল আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ওমান খেলেছে প্রথম রাউন্ডে।

গত ২৪ সেপ্টেম্বর শুরু হওয়া এই আসরের ফাইনাল ৩ অক্টোবর। এর আগে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর একই ভেন্যুতে হয়েছে নারী ক্রিকেটের ম্যাচ। এই আসরে কোনো পদক পায়নি বাংলাদেশের নারী ক্রিকেটাররা।


জ/রা


  বিষয়:   এশিয়ান গেমস  নাজমুল হোসেন শান্ত 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত