জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে অ্যাটর্নি জেনারেলের শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্ক

জাতীয়

2026-04-05T17:30:22+06:00
2026-04-05T17:30:22+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে অ্যাটর্নি জেনারেলের শ্রদ্ধা নিবেদন
নিউজ ডেস্ক
⏲ ৫:৩০ পিএম | ৫ এপ্রিল, ২০২৬ | রোববার
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে অ্যাটর্নি জেনারেলের শ্রদ্ধা নিবেদন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত এবং শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

রবিবার বিকাল ৩টায় রাজধানীর শেরে বাংলা নগরের সমাধি কমপ্লেক্সে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন অ্যাটর্নি জেনারেল। এসময় জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো'র জন্য দোয়া-মোনাজাত করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এসময় দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা উপস্থিত ছিলেন। 

গত ২৫ মার্চ দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সুপ্রিমকোর্টের সিনিয়র এডভোকেট ব্যারিস্টার রুহুল কুদ্দুস (কাজল)। পরদিন ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে অ্যাটর্নি জেনারেল মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত