রোনালদোর জোড়া গোলের ম্যাচে আল নাসরের বড় জয়

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-04-04T12:26:36+06:00
2026-04-04T12:26:36+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
খেলাধুলা
রোনালদোর জোড়া গোলের ম্যাচে আল নাসরের বড় জয়
স্পোর্টস ডেস্ক
⏲ ১২:২৬ পিএম | ৪ এপ্রিল, ২০২৬ | শনিবার
রোনালদোর জোড়া গোলের ম্যাচে আল নাসরের বড় জয়
ইনজুরি কাটিয়ে ফিরে এসেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার জোড়া গোলের সুবাদে সৌদি প্রো লিগে বড় জয় পেয়েছে আল নাসর। শুক্রবারের ম্যাচে তারা আল নাজমাকে ৫-২ ব্যবধানে হারিয়েছে।

ম্যাচের দ্বিতীয়ার্ধে দুই গোল করেন রোনালদো। ৫৬ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন তিনি, আর ৭৩ মিনিটে করেন দ্বিতীয়টি।

এই ম্যাচে গোলের পর তার ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৬৭-এ, যা তাকে ১০০০ গোলের মাইলফলকের আরও কাছাকাছি নিয়ে গেছে। এদিকে আল নাসরের হয়ে সাদিও মানেও দুটি গোল করেছেন। দলের অন্য গোলটি এসেছে আব্দুল্লাহ আল হামদানের পা থেকে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত