২২ বছর পুরোনো রেকর্ডে ভাগ বসালেন লিটন দাস

খেলাধুলা

ব্যাটিংয়ের পাশাপাশি গ্লাভস হাতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটি নিজের করে নিচ্ছেন লিটন কুমার দাস। একের পর এক ক্যাচ নিয়ে এবার ২২ বছর পুরোনো রেকর্ডে ভাগ বসিয়েছেন বাংলাদেশের উইকেটকিপার।

2026-10-12T19:19:12+06:00
2026-10-12T19:19:12+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
খেলাধুলা
২২ বছর পুরোনো রেকর্ডে ভাগ বসালেন লিটন দাস
⏲ ৭:১৯ পিএম | ১২ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
ব্যাটিংয়ের পাশাপাশি গ্লাভস হাতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটি নিজের করে নিচ্ছেন লিটন কুমার দাস। একের পর এক ক্যাচ নিয়ে এবার ২২ বছর পুরোনো রেকর্ডে ভাগ বসিয়েছেন বাংলাদেশের উইকেটকিপার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তিন শূন্যের দুঃসহ স্মৃতি নিয়ে আবু ধাবি টেস্ট শুরু করেছিলেন লিটন। ম্যাচের প্রথম ইনিংসে ৫৩ রানের পাশাপাশি চার ক্যাচ ও এক স্টাম্পিং করেছিলেন ৩২ ছুঁইছুঁঁই তারকা ক্রিকেটার। 

এবার দ্বিতীয় ইনিংসে আফগানিস্তানের প্রথম দুই উইকেটের ক্যাচও নিয়েছেন লিটন। যার সৌজন্যে ম্যাচে তার ডিসমিসাল হয়ে গেছে ৭টি। বাংলাদেশের হয়ে এক ম্যাচে এটিই সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড। 

২০০৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে সাবেক অধিনায়ক ও উইকেটকিপার খালেদ মাসুদ পাইলট পেয়েছিলেন সাতটি ডিসমিসাল। ২২ বছরের বেশি সময় পর তার পাশে বসলেন লিটন।

আফগানিস্তানের এখনও ৮ উইকেট বাকি থাকায় মাসুদকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি লিটনের সামনে।

তবে বিশ্ব রেকর্ড থেকে এখনও বেশ দূরেই লিটন। ১৯৯৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের জ্যাক রাসেল, ২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে এবি ডি ভিলিয়ার্স ও ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে রিশাভ পান্ত পেয়েছিলেন ১১টি ডিসমিসাল।



জ/বা


  বিষয়:   খেলাধুলা  ক্রিকেট  বাংলাদেশ  লিটন দাস 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত