ক্যারিয়ারের শেষ গন্তব্য নিয়ে যা জানালেন দিবালা

খেলাধুলা

আট বছর পর রোমার চ্যাম্পিয়নস লিগে ফেরা। ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের মতো কঠিন পরীক্ষার সামনে- সব মিলিয়ে উত্তাল রোমা। এমন সময়ই নিজের ক্যারিয়ারের শেষ গন্তব্য নিয়ে মুখ খুললেন দলের তারকা ফরোয়ার্ড পাওলো দিবালা। পালের্মো থেকে জুভেন্টাস আর সেখান থেকে রোমা- ইতালিকে ভালোবেসে এই দেশেই নিজের বুটজোড়া তুলে রাখতে চান আর্জেন্টাইন এই তারকা ফরোয়ার্ড।

2026-10-12T19:51:54+06:00
2026-10-12T19:51:54+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
খেলাধুলা
ক্যারিয়ারের শেষ গন্তব্য নিয়ে যা জানালেন দিবালা
⏲ ৭:৫১ পিএম | ১২ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
আট বছর পর রোমার চ্যাম্পিয়নস লিগে ফেরা। ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের মতো কঠিন পরীক্ষার সামনে- সব মিলিয়ে উত্তাল রোমা। এমন সময়ই নিজের ক্যারিয়ারের শেষ গন্তব্য নিয়ে মুখ খুললেন দলের তারকা ফরোয়ার্ড পাওলো দিবালা। পালের্মো থেকে জুভেন্টাস আর সেখান থেকে রোমা- ইতালিকে ভালোবেসে এই দেশেই নিজের বুটজোড়া তুলে রাখতে চান আর্জেন্টাইন এই তারকা ফরোয়ার্ড।

স্থানীয় সময় রোববার সিরি আ-তে কোমোর বিপক্ষে ম্যাচে ০-০ গোলে ড্র করার ধকল কাটিয়ে এখন গুছিয়ে উঠতে হচ্ছে রোমাকে। কারণ, ২০২৬-২৭ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে নিজেদের ঘরের মাঠের ম্যাচে  রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা।

রোমা সমর্থকদের স্তাদিও ওলিম্পিকোতে চ্যাম্পিয়নস লিগের ফেরার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। আট বছর আগে, অর্থাৎ ২০১৮-১৯ মৌসুমের পর এই প্রথম ইতালিয়ান ক্লাবটি এই প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করল।

জান পিয়েরো গাসপেরিনির দলকে চলতি মৌসুমে ইউয়েফার শীর্ষ প্রতিযোগিতায়  পরবর্তীতে ম্যানচেস্টার ইউনাইটেড ও প্যারিস সেন্ট-জার্মেইর (পিএসজি) মতো কঠিন দলের মুখোমুখি হতে হবে।

চলতি সপ্তাহের শেষের দিকে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে আমাজন প্রাইম ভিডিওতে দেওয়া সাক্ষাৎকারে দিবালা জানান, গত মৌসুমে সেরি আ-তে শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়নস লিগে যোগ্যতা অর্জন করতে রোমার স্কোয়াডকে ‘সর্বোচ্চ শক্তি’ নিংড়ে দিতে হয়েছিল। এবার ইউরোপ সেরার প্রতিযোগতায় বড় দলগুলো বিপক্ষে যখন মাঠে নামবে রোমা, তখন স্তাদিও ওলিম্পিকোয় স্বাগতিক দর্শকদের সামনে রোমা 'আরও সেরাটা' উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন দিবালা।

‘করিয়েরে দেল্লো স্পোর্টের’ মাধ্যমে পাওয়া বক্তব্যে দিবালা বলেন, ‘গত মৌসুমে আমরা আমাদের সেরাটা উজাড় করে দিয়েছিলাম, যা আমাদের এবং সমর্থকদের মনে আনন্দের জোয়ার এনে দিয়েছিল।’

দিবালা আরও যোগ করেন, ‘এটি আমাদের অনেক গৌরবও এনে দিয়েছে। ইউরোপে ফিরে আসাটা সবার জন্য কতটা অর্থবহ ছিল, তা আমরা সবাই দেখেছি। কাজটা কঠিন হবে, কারণ আমরা বিশ্বের সবচেয়ে সফল ও মর্যাদাবান দলগুলোর মুখোমুখি হতে যাচ্ছি। তবে যখন ঘরের মাঠে সমর্থকদের সমর্থন নিয়ে আমরা খেলব, তখন আমরা আরও বেশি কিছু দিতে পারব।’

পাল্লেমো, জুভেন্টাস ও রোমার জার্সিতে দারুণ একটি ক্যারিয়ার কাটানোর পর দিবালা এটিও স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি নিজের ফুটবল ক্যারিয়ারের বাকি সময়টা ইতালিতেই শেষ করতে চান।

দিবালা বলেন, ‘আমি কখনো ভাবিনি যে এখানে আমার এমন একটি ক্যারিয়ার হবে। এই দেশ আমাকে খুব আপন করে বরণ করে নিয়েছিল এবং এখানকার মানুষ একজন ফুটবলার হিসেবে তো বটেই, একজন মানুষ হিসেবেও আমাকে বেড়ে উঠতে সাহায্য করেছে। জীবনের যেকোনো মানুষের মতো আমারও এখানে অনেক দারুণ স্মৃতি, ভালো সময় এবং দুঃখের মুহূর্ত রয়েছে। আমি আশা করি আমার ক্যারিয়ারের শেষটাও ইতালিতেই হবে।’

২০২২ সালের জুলাইয়ে জুভেন্টাস থেকে রোমাতে যোগ দেন দিবালা। ক্লাবটির জার্সিতে ১৪৭ ম্যাচ খেলে করেছেন ৪৫ গোল। এর আগে জুভেন্টাসে কাটিয়েছেন ক্যারিয়ারের সেরা সময়। ৭ মৌসুম ইতালির জায়ান্ট ক্লাবটিতে পেয়েছেন অনেক সাফল্য। 

জুভেন্টাসে যোগ দেওয়ার আগে পালার্মোর হয়েই ইউরোপের পেশাদার ফুটবলে পথচলা শুরু করেছিলেন দিবালা। দেখতে দেখতে ইতালিতে কেটে গেছে দীর্ঘ ১৪ বছর। স্বাভাবিকভাবেই এই দেশটির প্রতি এক গভীর নাড়ির টান তৈরি হয়েছে তাঁর। আর সেই ভালোবাসার টানেই ৩২ বছর বয়সী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড জানিয়ে দিলেন, ইতালির মাটিতেই নিজের ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে চান তিনি।



জ/বা


  বিষয়:   খেলাধুলা  ফুটবল  দিবালা  রোমা 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত