বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে থানা ঘেরাও

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

দেশজুড়ে

বরিশালের বাকেরগঞ্জে নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবিরের ওপর হামলার প্রতিবাদে থানা ঘেরাও ও বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখা। আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বাকেরগঞ্জ থানার সামনে এ কর্মসূচি পালিত হয়।

2026-03-10T15:52:15+06:00
2026-03-10T15:52:15+06:00
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে থানা ঘেরাও
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৩:৫২ পিএম 
বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে থানা ঘেরাও
বরিশালের বাকেরগঞ্জে নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবিরের ওপর হামলার প্রতিবাদে থানা ঘেরাও ও বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখা। আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বাকেরগঞ্জ থানার সামনে এ কর্মসূচি পালিত হয়। 

বিক্ষোভ সমাবেশের নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা রোকনুজ্জামান ডাকুয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান জাহাঙ্গীর। 

এ সময় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শেষে থানার সামনে সমাবেশ করে থানা ঘেরাও কর্মসূচি পালন করেন।

সমাবেশে বক্তারা চেয়ারম্যান হুমায়ুন কবিরের ওপর হামলার নেতৃত্বদানকারী ইউনিয়ন বিএনপি'র সাধারন সম্পাদক সোহেল সিকদার সহ হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তারা বলেন, একজন জনপ্রতিনিধির ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা অত্যন্ত ন্যক্কারজনক এবং আইনশৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ। দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

পরবর্তীতে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি খন্দকার সোহেল রানা অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষোভ সমাবেশ সমাপ্তি ঘোষণা করা হয়। 

উল্লেখ্য, গত ৯ মার্চ চাল চুরির অভিযোগ এনে নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবিরের উপর সব সৃষ্টি করে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদার সন্ত্রাসী হামলার চালায় বলে জানা গেছে। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  বিষয়:   দেশজুড়ে  বরিশাল  হামলা  বিক্ষোভ 

Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]