ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া, দাবি ওয়াশিংটন পোস্টের

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। সংশ্লিষ্ট তিনজন কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

2026-03-07T17:07:04+06:00
2026-03-07T17:07:04+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া, দাবি ওয়াশিংটন পোস্টের
অনলাইন ডেস্ক
⏲ ৫:০৭ পিএম | ৭ মার্চ, ২০২৬ | শনিবার
ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া, দাবি ওয়াশিংটন পোস্টের
মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। সংশ্লিষ্ট তিনজন কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ ও সামরিক বিমানের অবস্থান সংক্রান্ত তথ্য ইরানকে সরবরাহ করছে মস্কো। এর মাধ্যমে সম্ভাব্য মার্কিন লক্ষ্যবস্তু শনাক্ত করতে তেহরানকে সহায়তা করা হচ্ছে বলে দাবি করা হয়েছে।

তবে রাশিয়া ঠিক কতটা পরিমাণে ইরানকে সহায়তা করছে, সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে আরও বলা হয়, গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানের বিরুদ্ধে হামলা শুরু করার পর ইরানের সামরিক বাহিনীর মার্কিন লক্ষ্যবস্তু শনাক্ত করার সক্ষমতা কিছুটা কমে গেছে।

এ বিষয়ে হোয়াইট হাউসের এক মুখপাত্র সরাসরি রাশিয়ার ইরানকে সমর্থন দেওয়ার অভিযোগ নিয়ে মন্তব্য করতে রাজি হননি।

অন্যদিকে ওয়াশিংটনের রুশ দূতাবাস এবং নিউইয়র্কে জাতিসংঘে রাশিয়ার স্থায়ী মিশনের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।



  বিষয়:   আন্তর্জাতিক  ইরান  যুক্তরাষ্ট্র  হামলা 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত