ইরানে সেনা পাঠানো ‘সময়ের অপচয়’: ট্রাম্প

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই মুহূর্তে ইরানে মার্কিন সেনা পাঠানো ‘সময়ের অপচয়’ হবে। সেজন্য এখন তিনি এমন কোনো বিষয় নিয়ে এখনই ভাবছেন না।

2026-03-06T15:03:19+06:00
2026-03-06T15:08:41+06:00
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
ইরানে সেনা পাঠানো ‘সময়ের অপচয়’: ট্রাম্প
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৩:০৩ পিএম  আপডেট: ০৬.০৩.২০২৬ ৩:০৮ পিএম
ইরানে সেনা পাঠানো ‘সময়ের অপচয়’: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই মুহূর্তে ইরানে মার্কিন সেনা পাঠানো ‘সময়ের অপচয়’ হবে। সেজন্য এখন তিনি এমন কোনো বিষয় নিয়ে এখনই ভাবছেন না।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এটা সময়ের অপচয়। তারা সবকিছু হারিয়েছে। তারা তাদের নৌবাহিনী হারিয়েছে। তারা যা হারাতে পারে তার সবকিছুই হারিয়েছে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এনবিসিতে যে মন্তব্য করেছিলেন যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি স্থল আক্রমণের জন্য প্রস্তুত, সেটিও ‘অযথা মন্তব্য’ বলে উল্লেখ করেন তিনি।

ট্রাম্প আরও বলেন, তিনি বর্তমান ইরানি নেতৃত্ব কাঠামোকে ‘সাফ করে দিতে’ চান।

‘আমরা চাই তাদের একজন ভালো নেতা থাকুক। আমাদের কিছু লোক আছে যারা আমার মনে হয় ভালো কাজ করবে,’ বলেন তিনি। যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যা এখনও চলমান।

এসব হামলায় ইরানে এক হাজার ২৩০ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া লেবাননে ইসরায়েলের হামলায় শতাধিক নিহত হয়েছেন। ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের ১৩ বেসামরিক এবং যুক্তরাষ্ট্রের ছয় সৈন্য নিহত হয়েছেন। চলমান এ যুদ্ধে ইরানসহ মধ্যপ্রাচ্যে কয়েক হাজার আহত হয়েছেন।




  বিষয়:   আন্তর্জাতিক  যুক্তরাষ্ট্র  ইরান  হামলা 



Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]