মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

দেশজুড়ে

2026-03-02T10:31:45+06:00
2026-03-02T10:31:45+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১০:৩১ এএম 
মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও একজন। সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ষোলঘর ইউনিয়নের ওমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সাবেদ (১৯)। তিনি নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা মতিন-এর ছেলে এবং আহত মো. সামির (২৪) এর বাড়ি একই জেলায়।

শ্রীনগর ফায়ার সার্ভিসে স্টেশন অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন বলেন, সকালবেলা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয় এবং সামির গুরুতর আহত হন।

স্টেশন অফিসার আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ ও আহতকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছি।

জ/উ





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]