চাঁদপুর প্রতিনিধি

দেশজুড়ে

2026-03-01T16:27:35+06:00
2026-03-01T16:27:35+06:00
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
জাটকা রক্ষার প্রথম দিনে দুই জেলে আটক
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৪:২৭ পিএম 
নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাটকা নিধনের দায়ে চাঁদপুরে ২ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় ২টি নৌকা জব্দ করা হয়। শনিবার (১ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএমএস ইকবাল। আটকরা হলেন, চাঁদপুর উপজেলার বাশগাড়ী গ্রামের মোস্তফা বেপারীর ছেলে মনসুর আহমেদ (৪০) ও মৃত চান মিয়ার ছেলে  নাকমত আলি(৬০)।

ওসি একেএমএস ইকবাল ঢাকা পোস্টকে জানান, আজ নিষেধাজ্ঞার প্রথম দিনে দুপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাটকা নিধনের দায়ে চাঁদপুরের পদ্মা-মেঘনায় সদর উপজেলার মিনি কক্সবাজার এলাকা থেকে দুই জেলেকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।

প্রসঙ্গত, চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ ছয়টি উপকূলীয় এলাকায় সব ধরনের মাছ ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ২৮ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]