কেন্দুয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ

নেত্রকোণা প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-19T19:24:55+06:00
2026-08-19T19:24:55+06:00
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
কেন্দুয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ
নেত্রকোণা প্রতিনিধি
⏲ ৭:২৪ পিএম | ১৯ আগস্ট, ২০২৬ | বুধবার
কেন্দুয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মরহুম আব্দুল খালেক মাস্টারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে পাঁচ শতাধিক অসচ্ছল মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।

আজ বুধবার (১৯ আগস্ট) বেখৈরহাটি বাজারের জুবায়দা ম্যানশনে মরহুম আব্দুল খালেক মাস্টারের পরিবারের উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা ক্যাম্পে চোখ, দাঁত, মেডিসিন ও শিশু রোগ বিষয়ে বিশেষায়িত চিকিৎসাসেবা দেওয়া হয়।

আয়োজকরা জানান, এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্যাম্পে এসে চিকিৎসাসেবা নেন। সেবাগ্রহীতাদের মধ্যে নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি ও বয়স্করাও ছিলেন। চিকিৎসকদের পরামর্শ ও ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

আয়োজক নুরুননবী মোহাম্মদ টিপু বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এলাকার অসচ্ছল মানুষের কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের চেষ্টা অব্যাহত থাকবে।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ডা. আমেনা রহমান রিমু, বিসিএস (স্বাস্থ্য), সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবাকর্মীরা।

স্থানীয় বাসিন্দারা এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পাওয়ায় এলাকার অনেক নিম্নআয়ের মানুষ উপকৃত হয়েছেন।

জ/শা


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত