বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

দেশজুড়ে

2026-02-25T18:16:21+06:00
2026-02-25T18:16:21+06:00
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বাকেরগঞ্জে রঙ্গশ্রী-৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ইফতার ও দোয়া অনুষ্ঠিত
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৬ পিএম 
বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ৮নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বোয়ালিয়া বাজার বিএনপি কার্যালয়ে ২৫শে ফেব্রুয়ারি (মঙ্গলবার) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম ডাকুয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর যুগ্ম আহ্বায়ক সুলাইমান খান উজ্জ্বল। বোয়ালিয়া বাজার জামে মসজিদের ইমাম মাওলানা তরিকুল ইসলাম (আঃ হাই) অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদল সদস্য শামীম তালুকদার, জুয়েল ডাকুয়া, রুবেল জাহিদ, রঙ্গশ্রী ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর সাবেক সভাপতি শাওন খান, সিনিয়র সহ-সভাপতি রানা মল্লিক, ৬নং ওয়ার্ড বিএনপির সদস্য শাহজাহান বিশ্বাস, দুলাল বিশ্বাস, হাসেম মৃধা, লিটন হাওলাদার, ৮নং ওয়ার্ড বিএনপির সদস্য কাঞ্চন হাওলাদার, আউয়াল হাওলাদার, ফকু খান এবং ৯নং ওয়ার্ড সদস্য রাজিব সিকদারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর সাফল্য কামনা করে দোয়া করা হয়।

জ/দি





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]