গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-10T13:43:16+06:00
2026-08-10T13:43:16+06:00
সোমবার, ১০ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ১০ আগস্ট ২০২৬
দেশজুড়ে
এক কিউআর কোডেই সব লেনদেন, চাঁচকৈড়ে অগ্রণী ব্যাংকের রোড শো র‍্যালী
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১:৪৩ পিএম 
ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সর্বজনীন করতে ‘বাংলা কিউআর’ কোডের ব্যবহার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড়ে র‍্যালি করেছে অগ্রণী ব্যাংক চাঁচকৈড় শাখা।

আজ সোমবার সকাল ৯ টার দিকে চাঁচকৈড় বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি। এ সময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে বাংলা কিউআর কোডের সুবিধা ও ব্যবহার সম্পর্কে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন।

র‍্যালিতে অংশ নেওয়া ব্যাংক কর্মকর্তারা জানান, বাংলাদেশ সরকারের উদ্যোগে চালু হওয়া বাংলা কিউআর কোডের মাধ্যমে গ্রাহকরা একটি মাত্র কিউআর কোড ব্যবহার করে বিভিন্ন ধরনের ডিজিটাল লেনদেন করতে পারবেন। এর ফলে ছোট-বড় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষও সহজে ও দ্রুত ডিজিটাল লেনদেনের সুবিধা পাবেন।

তারা আরও জানান, মুদি দোকান, চায়ের দোকান, ভ্যানগাড়ি কিংবা অন্যান্য ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানেও বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন করা সম্ভব হবে। এতে নগদ অর্থের ব্যবহার কমার পাশাপাশি ডিজিটাল লেনদেনের পরিধি আরও বিস্তৃত হবে এবং দেশের অর্থনীতিতে স্বচ্ছতা ও গতিশীলতা বাড়বে।

র‍্যালিতে নেতৃত্ব দেন অগ্রণী ব্যাংক চাঁচকৈড় শাখার ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসার মো. আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র অফিসার এম আয়নাল হক, মো. এমদাদুল হক ও মো. হুমায়ুন কবির, অফিসার ক্যাশ মো. মমিনুল হক ও মো. জাহাঙ্গীর আলম এবং পিও মো. শিহাব উদ্দিনসহ শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

জ/উ





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]