ডিএমপিতে বড় রদবদল, বদলি-পদায়ন ৭ কর্মকর্তার

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-10T20:31:13+06:00
2026-08-10T20:31:13+06:00
রোববার ● ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
ডিএমপিতে বড় রদবদল, বদলি-পদায়ন ৭ কর্মকর্তার
জবাবদিহি ডেস্ক
⏲ ৮:৩১ পিএম | ১০ আগস্ট, ২০২৬ | সোমবার
ডিএমপিতে বড় রদবদল, বদলি-পদায়ন ৭ কর্মকর্তার
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী কমিশনার (এসি) পদে রদবদল করা হয়েছে। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। আজ সোমবার (১০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আল আমিন হোসাইনকে বাড্ডা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এহসানুল কামরান তানভীরকে ট্রাফিক-লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।

ডিএমপির সহকারী পুলিশ কমিশনার জিয়াউল হক শাহকে তেজগাঁও বিভাগের পেট্রোল-মোহাম্মদপুরের এসি হিসেবে পদায়ন করা হয়েছে। সহকারী পুলিশ কমিশনার রাকিবুল হাসান সাকিবকে উত্তরা বিভাগের পেট্রোল-উত্তরা পূর্বের এসি করা হয়েছে।

সহকারী পুলিশ কমিশনার মো. সাইফুল্লাহকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম-উত্তর বিভাগের ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশনের দায়িত্ব দেওয়া হয়েছে।

উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমানকে অপারেশনস বিভাগের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার-৩-এর এসি করা হয়েছে। আর পিওএম বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহিবুল ইসলামকে লজিস্টিকস বিভাগের অস্ত্রাগারের এসি হিসেবে পদায়ন করা হয়েছে।

এদিকে, গত ৬ আগস্টের অফিস আদেশে মো. তানিয়া সুলতানাকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-তেজগাঁও) হিসেবে বদলির যে আদেশ দেওয়া হয়েছিল, সেটিও বাতিল করা হয়েছে।

ডিএমপির অফিস আদেশ অনুযায়ী, নতুন পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জ/শা



  বিষয়:   ডিএমপি  বদলি-পদায়ন 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত