শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, আত্মহত্যা নাকি হত্যা?

মানিকগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-09T13:10:06+06:00
2026-08-09T13:10:06+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, আত্মহত্যা নাকি হত্যা?
মানিকগঞ্জ প্রতিনিধি
⏲ ১:১০ পিএম | ৯ আগস্ট, ২০২৬ | রোববার
শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, আত্মহত্যা নাকি হত্যা?
মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকার ধলেশ্বরী মাঠের শহীদ মিনার থেকে শিহাব (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ রোববার (৯ আগস্ট) সকালে শহীদ মিনারের একটি স্তম্ভ থেকে শিহাবের লাশ উদ্ধার করা হয়। নিহত শিহাব মানিকগঞ্জ পৌরসভার হিজুলি এলাকার সেলিম মিয়ার ছেলে। সে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কাঁচাবাজারে মাছ কাটার কাজ করত।

পরিবারের সদস্যদের ভাষ্য, কয়েক দিন ধরে শিহাব নিয়মিত বাড়িতে থাকছিল না। বন্ধুদের সঙ্গে বাইরে রাত কাটাত সে। ঘটনার আগের রাতেও বন্ধুদের সঙ্গে বাইরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় কিশোরটি।

শিহাবের মা জানান, ওই রাতে বন্ধুদের সঙ্গে বেউথা এলাকায় ঘুরতে যাওয়ার কথা বলে তার কাছে ৫০০ টাকা চেয়েছিল ছেলে। কিন্তু বাড়িতে ওই পরিমাণ টাকা না থাকায় তিনি টাকা দিতে পারেননি। এতে মন খারাপ করে বন্ধুদের সঙ্গে বেরিয়ে যায় শিহাব। সকালে ঘুম থেকে উঠে তিনি জানতে পারেন, জাগীরের ধলেশ্বরী মাঠের শহীদ মিনারের একটি স্তম্ভে ছেলের লাশ ঝুলছে।

ছেলের মৃত্যুর ঘটনায় স্থানীয় কয়েকজন যুবকের নাম উল্লেখ করে অভিযোগ করেছেন শিহাবের মা। তবে তার অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

মানিকগঞ্জ সদর থানার ওসি মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জ/উ



Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত