শ্রীমঙ্গলে শিক্ষকদের বিদায় সংবর্ধনা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-08T20:57:23+06:00
2026-08-08T20:59:36+06:00
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
শ্রীমঙ্গলে শিক্ষকদের বিদায় সংবর্ধনা
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৮:৫৭ পিএম  আপডেট: ০৮.০৮.২০২৬ ৮:৫৯ পিএম
শ্রীমঙ্গলে শিক্ষকদের বিদায় সংবর্ধনা
শ্রীমঙ্গলে অবসর জনিত কারণে শিক্ষকদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকালে শহরের কলেজ রোডে দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি শ্রীমঙ্গলের উদ্যোগে চারজন প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি শ্রীমঙ্গল এর সভাপতি খন্দকার জাকির হোসেন, এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (অবঃ) কিশলয় চক্রবর্তী, বিশেষ হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাব এর আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, স্বাগত বক্তব্য রাখেন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কল্যান দেব, এ সময় আরও বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার, শ্রীমঙ্গল প্রেসক্লাব এর সদস্য সচিব রুবেল আহমদ প্রমুখ নেতৃবৃন্দ। 

এ সময় অবসর চলে যাওয়ায় উপজেলার হাউজিং এস্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলী রাণী ভৌমিক, দক্ষিণ জিলাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন আহমেদ, ফটকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর কুমার ঘোষ ও রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল দেবনাথকে সম্মাননা ক্রেস্ট, উপহার সামগ্রী ও ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপজেলার ১৩৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]