স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-02-17T15:42:55+06:00
2026-02-17T15:42:55+06:00
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
দাপুটে জয়ে সুপার এইটে নিউজিল্যান্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪২ পিএম 
চেন্নাইয়ে রানবন্যার ম্যাচে কানাডার ব্যাটিং উজ্জ্বলতা ছাপিয়ে সুপার এইটে জায়গা নিশ্চিত করল নিউজিল্যান্ড। ২৯ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ দল হিসেবে শেষ আটে উঠেছে কিউইরা।

আগে ব্যাট করে ৪ উইকেটে ১৭৩ রান করে চলতি আসরে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ গড়ে কানাডা। ওপেনিং জুটিতেই শতক ছুঁয়ে ফেলে তারা। যুবরাজ সামরা ও দিলপ্রীত বাজওয়ার ১১৬ রানের জুটি দলকে এনে দেয় শক্ত ভিত। 

বাজওয়া ৩৬ রান করে থামলেও যুবরাজ খেলেন স্মরণীয় ইনিংস- ৬৫ বলে ১১০ রান, ১১ চার ও ৬ ছক্কায় সাজানো। মাত্র ৫৮ বলেই পূর্ণ করেন শতক, যা তাকে বিশ্বকাপ ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের কাতারে তোলে। তবে শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে সম্ভাব্য বড় স্কোরে পৌঁছাতে পারেনি কানাডা।


১৭৪ রানের লক্ষ্যে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। চার বলের ব্যবধানে ফিরে যান টিম সেইফার্ট (৬) ও ফিন অ্যালেন (২১)। কিন্তু এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপসের জুটি।

দুজনের অবিচ্ছিন্ন ১৪৬ রানের জুটিতে সহজ হয়ে যায় রান তাড়া। রাচিন ৩৯ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন-৪ চার ও ৩ ছক্কায়। অন্য প্রান্তে ফিলিপস ঝড় তোলেন ৩৬ বলে ৭৬ রানে, হাঁকান ৪ চার ও ৬ ছক্কা। মাত্র ১৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলে জয় নিশ্চিত করে কিউইরা।

‘ডি’ গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সুপার এইটে উঠল নিউজিল্যান্ড। আগের ম্যাচে প্রোটিয়াদের কাছে হারার পর কানাডার বিপক্ষে ব্যাট হাতে শক্ত জবাব দিল কিউইরা।

জ/ই





Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]