স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-08-12T20:45:35+06:00
2026-08-12T20:45:35+06:00
বুধবার, ১২ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ১২ আগস্ট ২০২৬
Advertisement
খেলাধুলা
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ, দেশের কোনো টিভি চ্যানেলে দেখা যাবে না
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৮:৪৫ পিএম 
দীর্ঘ প্রায় দুই যুগ পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। তবে বহুল প্রতীক্ষিত এই সিরিজটি দেশের কোনো টেলিভিশন চ্যানেলে দেখা যাবে না। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সাদা পোশাকের ক্রিকেট দেখতে সমর্থকদের নির্ভর করতে হবে ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর।

আগামী ১৩ আগস্ট ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ। ২০০৩ সালের পর এবারই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে টাইগাররা।

স্বাভাবিকভাবেই দীর্ঘ অপেক্ষার পর এই সিরিজ ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তবে টেলিভিশনে সরাসরি খেলা দেখার সুযোগ না থাকায় সেই আগ্রহে কিছুটা ভাটা পড়তে পারে।

বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেটের বেশির ভাগ ম্যাচ সম্প্রচার করে টি-স্পোর্টস। কিন্তু বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সম্প্রচার স্বত্ব পায়নি বেসরকারি এই টেলিভিশন চ্যানেল। দেশের অন্য কোনো টিভি চ্যানেলও এবার সিরিজটির সম্প্রচার স্বত্ব নেয়নি। টেলিভিশনের বদলে নির্দিষ্ট ফি দিয়ে ট্যাপম্যাড অ্যাপে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দুই টেস্ট ম্যাচ সরাসরি দেখা যাবে।

অন্যদিকে, বিশ্বের বিভিন্ন দেশে টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে সিরিজটি সম্প্রচারের ব্যবস্থা থাকছে। শ্রীলঙ্কায় সিরিজটি দেখা যাবে স্টার স্পোর্টস, এসএলটি ও সুপ্রিম টিভিতে। পাকিস্তানে সম্প্রচার করবে টেন স্পোর্টস ও ট্যাপম্যাড। মালদ্বীপে স্টার স্পোর্টস-এর মাধ্যমে ম্যাচ দেখার সুযোগ থাকছে।

এ ছাড়া নেপাল ও ভুটানেও স্টার স্পোর্টসে সিরিজটি দেখা যাবে। ভারতে স্টার স্পোর্টসের পাশাপাশি জিওহটস্টারেও ম্যাচ দেখার সুযোগ থাকছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রকাশিত আন্তর্জাতিক সম্প্রচারকদের তালিকা থেকে এসব তথ্য জানা গেছে।

জ/শা




  বিষয়:   বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ 



Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]