নেত্রকোণায় নিরাপদ খাদ্য ও কৃষিতে এগ্রোইকোলজি নিয়ে কর্মশালা

নেত্রকোণা প্রতিনিধি

দেশজুড়ে

2026-11-25T18:29:45+06:00
2026-11-25T18:29:45+06:00
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
নেত্রকোণায় নিরাপদ খাদ্য ও কৃষিতে এগ্রোইকোলজি নিয়ে কর্মশালা
নেত্রকোণা প্রতিনিধি
⏲ ৬:২৯ পিএম | ২৫ নভেম্বর, ২০২৬ | বুধবার
ছবি- নেত্রকোণা প্রতিনিধি
Advertisement
নিরাপদ খাদ্য উৎপাদন, স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এগ্রোইকোলজির গুরুত্ব তুলে ধরে নেত্রকোণায় অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সদর উপজেলার কাইলাটি ইউনিয়ন পরিষদের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক (BARCIK) ও গ্রিন কোয়ালিশন কমিটির উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, স্থানীয় সরকার প্রতিনিধি, যুবসমাজের প্রতিনিধি, সমাজকর্মী ও সাংবাদিকেরা অংশ নেন। এতে এগ্রোইকোলজি বা পরিবেশবান্ধব কৃষিব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। নিরাপদ খাদ্য উৎপাদন ও গ্রহণ, স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন আলোচকেরা।

আলোচনায় নিরাপদ কৃষিচর্চার প্রসার এবং কৃষি ও পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন কাইলাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজমুল হক, বারসিক নেত্রকোণার প্রোগ্রাম অফিসার রোখসানা রুমি এবং সাংবাদিক মো. নাজমুল ইসলাম।

এ ছাড়া আশুজিয়া কৃষক সংগঠনের আবুল কালাম, মমতা আক্তার ও মনা এবং কুসুম কলি সংগঠনের তাহমিনা আক্তার, ফচিকা, মনি আক্তার ও শেফালী আক্তারসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত