প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আনোয়ারুল ইসলাম। এর আগে তিনি প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের প্রধান বিদ্যুৎ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রোববার (২২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
একই দিনে জারি করা অপর এক প্রজ্ঞাপনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মিজ শাহীনা ফেরদৌসীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ২২ এপ্রিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন শাহীনা ফেরদৌসী। এর আগে তিনি বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
আনোয়ারুল ইসলামের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগের মধ্য দিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শীর্ষ পর্যায়ে দায়িত্বে পরিবর্তন এলো।