গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

2026-11-18T10:25:47+06:00
2026-11-18T10:25:47+06:00
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
জবাবদিহি ডেস্ক
⏲ ১০:২৫ এএম | ১৮ নভেম্বর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
Advertisement
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্যদের দায়িত্ব দেওয়া হয়। জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে তাঁরা দায়িত্ব পালন করছেন। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং নিরাপত্তা বজায় রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এদিকে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে।

এ কার্যক্রমের আওতায় ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর মাধ্যমে পরিস্থিতির ওপর নজরদারি জোরদার করা হচ্ছে।

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত