কুয়াশায় ঢাকা সকালে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

সিরাজগঞ্জে ঘন কুয়াশার মধ্যে মহাসড়ক পার হওয়ার সময় পাথরবোঝাই ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে হাটিকুমরুল মহাসড়কের ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

2026-11-17T16:55:39+06:00
2026-11-17T16:55:39+06:00
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
কুয়াশায় ঢাকা সকালে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ২
সিরাজগঞ্জ প্রতিনিধি
⏲ ৪:৫৫ পিএম | ১৭ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সিরাজগঞ্জ প্রতিনিধি
Advertisement
সিরাজগঞ্জে ঘন কুয়াশার মধ্যে মহাসড়ক পার হওয়ার সময় পাথরবোঝাই ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে হাটিকুমরুল মহাসড়কের ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে ঠান্ডু মিয়া (৬০) এবং দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে আব্দুল আলীম শেখ (৪০)। আলীম সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরেও ফজরের নামাজ আদায় করে হাঁটতে বের হন ঠান্ডু মিয়া ও আব্দুল আলীম। সকাল ৭টার দিকে হাটিকুমরুল হাইওয়ে ইন্টারচেঞ্জের কাছাকাছি ধোপাকান্দি এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি পাথরবোঝাই ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে ট্রাকচালক তাঁদের দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।


  বিষয়:   সিরাজগঞ্জ  কুয়াশা  ট্রাক  দুর্ঘটনা  নিহত 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত