রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় কাল মঙ্গলবার

জবাবদিহি ডেস্ক

আইন-আদালত

2026-11-16T17:02:31+06:00
2026-11-16T17:02:31+06:00
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
আইন-আদালত
রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় কাল মঙ্গলবার
জবাবদিহি ডেস্ক
⏲ ৫:০২ পিএম | ১৬ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
Advertisement
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্সের ওপর আপিল শুনানি শেষ হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) এ মামলার রায় ঘোষণা করবেন হাইকোর্ট।

আজ সোমবার (১৬ নভেম্বর) সকালে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, রামিসা হত্যা মামলায় অকাট্য প্রমাণ রয়েছে। তাই এ মামলায় সর্বোচ্চ শাস্তি বহাল থাকবে বলে রাষ্ট্রপক্ষ আশা করছে।

এর আগে, মাত্র ১৯ দিনে এ মামলার বিচারকাজ শেষ হয়। গত ৭ জুন ঢাকার নারী ও শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন। পরে রায়ের অনুলিপি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। একই সঙ্গে রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও জেল আপিল উপস্থাপন করা হয়। তাঁদের পক্ষে আইনি লড়াইয়ের জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেন হাইকোর্ট।

জ/দি


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত